নির্ধারিত সময়ে নির্বাচন-মির্জা ফখরুল-newsedge24

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনো একসঙ্গে যায় না। ১৯৭৫ সালের একদলীয় বাকশালের সময়ও যায়নি, আর বিগত ১৫ বছরের ভয়াবহ ফ্যাসিবাদের দুঃশাসনেও তা আবারও প্রমাণিত হয়েছে।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন সংবাদপত্র বন্ধের যে কালো অধ্যায় রচিত হয়েছিল, তা যেন আমাদের রাষ্ট্রীয় জীবনে আর কখনো ফিরে না আসে। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষায় প্রচেষ্টা চালালেও কিছু কর্পোরেট মিডিয়া হাউসের মালিকরা সাংবাদিকদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছেন।

তিনি ‘দৈনিক বাংলা’, ‘বাংলাদেশ টাইমস’ এবং ‘বিচিত্রা’ পুনরায় চালু করার জোর তাগিদ দেন। সাংবাদিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিরও আহ্বান জানান।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজকে সম্পাদকের পদ থেকে পদত্যাগ করতে বলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এটি কোনো সভ্যতার মধ্যে পড়ে না।’

আরও পড়ুন:

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিকে লিবারেল ডেমোক্র্যাটিক দল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সবসময় ভিন্নমত সহ্য করে এবং সাংবাদিকসহ সব পেশাজীবীদের জন্য নিরাপদ রাজনৈতিক দল।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

1 comment on “আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনো একসঙ্গে যায় না: মির্জা ফখরুল”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *